অনলাইনে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক আলোক দিবস ২০২০

১২ মে, ২০২০ ১৯:৫৪  
“ঘরে থেকে উদযাপন করো আন্তর্জাতিক আলোক দিবস ২০২০” ইউনেস্কোর এই আহ্বানে আগামী ১৬ মে বিশ্বের প্রায় অর্ধশত দেশ অনলাইনে উদযাপন করবে আন্তর্জাতিক আলোক দিবস ২০২০। প্রতিবছরের মত এই বছরেও বাংলাদেশে এই আয়োজনটি যাথাযথ ভাবে উদযাপন করতে আয়োজনের আয়োজন করা হয়েছে “নাচে আলো নাচে, হৃদয়বীণার মাঝে”। এই আয়োজনের প্রতিটি ইভেন্টই আয়োজিত হবে অনলাইনে। “বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি” নামে তাদের ফেসবুক পেজে সম্প্রচারিত হবে অনুষ্ঠানমালা। ফলে ঘরে বসেই, দেশের যে কেউ, যেকোন স্থান থেকে এই দিবসটি উদযাপনের সাথে যুক্ত হতে পারবেন। বাংলাদেশে এই দিবসটি উদযাপন জাতীয় ভাবে সমন্বয় করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। এদিকে উৎসব উপলক্ষে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে আলো ও আলোক প্রযুক্তি কুইজ। কুইজে অংশ নেওয়ার জন্য নির্ধারিত লিংকে গিয়ে প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে হবে। ১৬ মে পর্যন্ত সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য হতে বিজয়ী নির্বাচন করা হবে। একইসময়ে আলো বা আলোর ভূমিকা বোঝা যায় এমন যে কোনো ছবি জমা দিয়ে যে অংশ নেয়া যাবে আলোর গল্প প্রতিযোগিতায় । ছবি জমা দিতে হবে এই লিংকে । জমা দেয়া ছবিগুলো এসপিএসবির ফেসবুক পেজে facebook.com/SPSBZone আপলোড করা হবে। এই সময়ের মধ্যে যে ছবিতে সবচেয়ে বেশি লাইক/রিয়্যাকশন পড়বে, সেই ছবি পপুলার চয়েজ ক্যাটাগরিতে বিজয়ী হবে। এছাড়াও বাসায় বসে আলো নিয়ে কোন একটি এক্সপেরিমেন্ট করে তার ভিডিও জমা দেয়া যাবে ঠিকানায়।